চট্টগ্রামের হাটহাজারী থানাধীন উত্তর ফতেয়াবাদে অবস্থিত ইমাম হোসাইন (রাদ্বি.)-মাস্টার সিরাজ...
Read Moreআনজুমানে খোদ্দামুল মুসলেমীন
আনজুমানে খোদ্দামুল মুসলেমীন চট্টগ্রাম ভিত্তিক একটি আন্তর্জাতিক ইসলামী সামাজিক সংগঠন। এ প্রতিষ্ঠান দাওয়াহ, দ্বীনি শিক্ষা, সমাজসেবা ও গরিব-অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুন্নাহর আদর্শ ও তাসাওফের চর্চার মাধ্যমে আত্মশুদ্ধি এবং সকলের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আনজুমানে খোদ্দামুল মুসলেমীন বিশেষ গুরুত্বারোপ করে।
সাংগঠনিক মূল্যবোধ
সুন্নাহ
রাসূলুল্লাহ ﷺ – এর সুন্নাহর আদর্শ সমাজে প্রতিষ্ঠা এবং সুন্নাহভিত্তিক জীবন গঠনে মানুষকে উদ্বুদ্ধ করা।
শিক্ষা
দ্বীনী ও নৈতিক শিক্ষা বিস্তারে মাদরাসা, মসজিদ, এতিমখানা ও বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম পরিচালনা করা।
খিদমাহ
গরিব, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানব সেবার দৃষ্টান্ত স্থাপন করা। খাদ্য বিতরণ, চিকিৎসা সহায়তা ও দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম পরিচালনা করা।
দাওয়াহ
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার এবং প্রকাশনার মাধ্যমে ইসলামের সঠিক ও ভারসাম্যপূর্ণ শিক্ষা জনসাধারণের কাছে পৌঁছে দেয়া।
সম্প্রীতি
সমাজে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও শান্তি প্রতিষ্ঠা করা এবং সকল শ্রেণির মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্য গড়ে তোলা।
তাসাওফ
আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নয়নে তাসাওফভিত্তিক শিক্ষা-চর্চা এবং সামাজিকভাবে তাসাওফের প্রচার ও প্রসার।
সেবামূলক কার্যক্রম
নিয়মিত কার্যক্রম
চিকিৎসা সহায়তা
মানবসেবাকে আরও কার্যকর ও সুসংগঠিত করার লক্ষ্যে আনজুমানে খোদ্দামুল মুসলেমীন নিয়মিত ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করে। এই কর্মসূচির মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং একটি স্বেচ্ছাসেবী রক্তদাতা ডাটাবেস গড়ে তোলা হয়।
নিয়মিত কার্যক্রম
দুর্যোগকালীন সহায়তা
দুর্যোগকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে। এই কার্যক্রমের আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও জরুরি উপকরণ বিতরণ করে তাদের দুর্দশা লাঘবে কাজ করা হয়।
নিয়মিত কার্যক্রম
দাওয়াহ প্রোগ্রাম
কুরআনের সঠিক মর্মবাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ঐতিহাসিক লালদীঘি মাঠে তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করে। এই মাহফিলের মাধ্যমে সাধারণ মানুষ কুরআনের শিক্ষা, আদর্শ ও জীবনঘনিষ্ঠ দিকনির্দেশনা লাভের সুযোগ পায়।
আমাদের প্রতিষ্ঠানসমূহ



কর্মসূচি/নিউজ
আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ইউএই শাখার অনুদান হস্তান্তর ও মতবিনিময় সভা সম্পন্ন
করোনাকালে মানবিক সেবায় অনন্য ভূমিকা রাখায় আনজুমানে খোদ্দামুল মুসলেমীন পরিবারকে...
Read Moreইমাম হোসাইন (রাদ্বি.)-মাস্টার সিরাজ সুন্নিয়া দাখিল মাদ্রাসার সালানা জলসা ৩১ জানুয়ারি, মতবিনিময় সভা সম্পন্ন
চসিক ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘ইমাম...
Read Moreআমাদের কমিউনিটিতে যুক্ত হোন
সামাজিক কল্যাণ ও রাসূল (সা:)-এর আদর্শ প্রতিষ্ঠায় আপনিও হোন আমাদের একজন সক্রিয় সদস্য
Click Hereগ্যালারি
- All
- কর্মসূচি
- সেবামূলক
- মাদরাসা
- মাহফিল
- প্রকাশনা








