আগামীকাল সোমবার (০৯ মার্চ ২০২৬), ১৯ রমজান উপলক্ষে ইমাম হোসাইন (রাদ্বি.)-মাস্টার সিরাজ সুন্নিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার উদ্যোগে এক বিশাল ইসালে সওয়াব ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান কর্মসূচি:
পবিত্র মাহে রমজান ও শাহাদাতে বদর দিবস স্মরণে আয়োজিত এই মাহফিলে নিম্নোক্ত কার্যক্রম সম্পন্ন করা হবে:
•মাওলা আলী শেরে খোদা (রাদ্বি.)-এর শাহাদাত দিবস এবং অধ্যক্ষ আল্লামা ক্বারী নূরুল আলম খান আল কাদেরি (রহ.)-এর স্মরণে বিশেষ দোয়া।
•খতমে কুরআন মাজীদ, খতমে গাউছিয়া শরীফ এবং মিলাদ ও কিয়াম।
•আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের দায়িত্বশীলবৃন্দসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত সকল প্রবাসী ভাইদের নিরাপদ প্রবাস জীবন কামনায় বিশেষ মুনাজাত করা হবে।
সার্বিক তত্ত্বাবধানে: আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ইউএই (UAE) কেন্দ্রীয় পরিষদ।
তারিখ: ১৯ রমজান, ০৯ মার্চ ২০২৬ (সোমবার)
স্থান: মাদ্রাসা প্রাঙ্গণ।
বার্তাপ্রেরক:
নুরুল্লাহ রায়হান খান কাদেরী
পরিচালক,
ইমাম হোসাইন (রাদ্বি.)-মাস্টার সিরাজ সুন্নিয়া দাখিল মাদ্রাসা


