২০২৪ সালের সালানা জলসায় উপস্থিত অতিথিবৃন্দ
চট্টগ্রামের হাটহাজারী থানাধীন উত্তর ফতেয়াবাদে অবস্থিত ইমাম হোসাইন (রাদ্বি.)-মাস্টার সিরাজ সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার বার্ষিক সালানা জলসা, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠান সূচি:
প্রথম অধিবেশন: শনিবার সকাল ৯টা থেকে শুরু।
দ্বিতীয় অধিবেশন: বাদে আসর থেকে তাবাররুক বিতরণ পর্যন্ত।
অতিথিবৃন্দ: উক্ত মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, ছিপাতলী আলিয়া, রাউজান দারুল ইসলাম, সোবহানিয়া আলিয়া, মজিদিয়া ইসলামিয়া এবং ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ও মুহাদ্দিসগণ।
এছাড়াও রাজ্জাকিয়া হোসাইনিয়া, হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানিয়া, কদুরখীল ইসলামিয়া ফাযিল মাদ্রাসা, হাওলা কুতুবিয়া সিনিয়র মাদ্রাসা, ইমাম আজম সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হযরত আব্দুল মালেক শাহ (রহ.) সুন্নিয়া মাদ্রাসা ও মেখল শাহ রজভিয়া আজিজিয়াসহ অসংখ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের বরেণ্য শিক্ষাবিদ ও মুফাসসিরগণ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ট্রাস্ট এবং সংগঠনের ইউএই (UAE), ওমান ও কুয়েত শাখার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের প্রতিনিধিগণ।
আয়োজনে: আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ট্রাস্ট।
সার্বিক তত্ত্বাবধানে: মাদ্রাসা পরিচালনা পর্ষদ, উন্নয়ন কমিটি ও আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ইউএই কেন্দ্রীয় পরিষদ।
বার্তাপ্রেরকঃ
মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান আল কাদেরি
পরিচালক, ইমাম হোসাইন (রাদ্বি.)-মাস্টার সিরাজ সুন্নিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা, উত্তর ফতেয়াবাদ (চসিক ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড),হাটহাজারী, চট্টগ্রাম।