ওমান খোদ্দাম নেতার মায়ের নামাজে জানাযায় সাংগঠনিক নেতৃবৃন্দ

আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ওমান কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক প্রিয় মুহাম্মদ সোহেল রেজা ভাইয়ের আম্মাজানের নামাজে জানাযা আজ জুমাবার চট্টগ্রামের বোয়ালখালী পাঠানপাড়া মসজিদ কমপ্লেক্স মাঠে যথাযথ ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে সংগঠনের প্রিয় সাংগঠনিক নেতৃবৃন্দসহ অসংখ্য মুসল্লি শরীক হন।

এ সময় উপস্থিত ছিলেন খোদ্দামুল মুসলেমীন ওমান কেন্দ্রীয় কমিটির মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন আল কাদেরিইউএই কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব জনাব মুহাম্মদ শাহজাহানযুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ দায়িত্বশীল খোরশেদ আলম সুমনযুবনেতা নুরুল আজিম সুরতইমাম হোসাইন (রাদ্বি.)-মাস্টার সিরাজ সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার আরমান শাহসহ ছাত্রসেনা, যুবসেনা ও ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ

জানাযা শেষে মরহুমার রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

জুমাবারে ইন্তেকাল করার ওসিলায় আল্লাহ তায়ালা যেন তাঁর দরাজাত বুলন্দ করেন, কবরকে জান্নাতের বাগানগুলোর একটি বানিয়ে দেন এবং পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন—আমিন।

Share:
Scroll to Top