আরবি কনভেনশন হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন অতিথি
করোনাকালে মানবিক সেবায় অনন্য ভূমিকা রাখায় আনজুমানে খোদ্দামুল মুসলেমীন পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন গাউছিয়া কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দ। গত ৯ আগস্ট, রবিবার বিকেল ৫টায় চট্টগ্রামের বহদ্দারহাটস্থ আর.বি কনভেনশন হলে গাউছিয়া কমিটি বাংলাদেশের সাথে আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ইউএই কেন্দ্রীয় পরিষদের এক মতবিনিময় ও অনুদান সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাউছিয়া কমিটির কেন্দ্রীয় মহাসচিব শাহজাদা ইবনে দিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার। বিশেষ অতিথি ছিলেন আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব সাহাবুদ্দীন চৌধুরী এবং সম্মানিত ট্রাস্টি অধ্যক্ষ আল্লামা স.উ.ম আবদুস সামাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টি ও গাউছিয়া কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার।
খোদ্দামের অফিসিয়াল সচিব মুহাম্মদ নূরুল্লাহ রায়হান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, সাংবাদিক অধ্যক্ষ আবু তালেব বেলাল, নাছির উদ্দীন মাহমুদ, আহসান হাবিব চৌধুরী (হাসান), এরশাদ খতিবী, মাওলানা কাযী শাকের আহমদ, সালামাত উল্লাহ বাবুল, হাজী মুহাম্মদ শফি, মাও. সালেহ জঙ্গী, সেলিম উদ্দীন, মুহাম্মদ আনোয়ার, হাজী মুহাম্মদ শরিফ, মুহাম্মদ শহীদ উল্লাহ, আমান উল্লাহ, নাছির উদ্দীন রুবেল, মোফাখখারুল ইসলাম, লোকমান হাকিম, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার বলেন, “আনজুমানে খোদ্দামুল মুসলেমীন একটি পরীক্ষিত সমাজসেবামূলক সংগঠন। বিশেষ করে গাউছিয়া কমিটির মানবিক কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণ দৃষ্টান্ত হয়ে থাকবে।” তিনি ইউএই কেন্দ্রীয় ও প্রাদেশিক কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে খোদ্দামুল মুসলেমীন ইউএই শাখার পক্ষ থেকে গাউছিয়া কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে ১ লক্ষ ৩২ হাজার টাকার আর্থিক অনুদান হস্তান্তর করা হয়। পরিশেষে, দেশ-বিদেশে অবস্থানরত সংগঠনের সকল স্তরের দায়িত্বশীলদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।