ইমাম হোসাইন (রাদ্বি.) মাদ্রাসার মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আলহাজ্ব মুহাম্মদ নুরুল আমিন
চসিক ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে প্রতিষ্ঠিত দ্বীনি প্রতিষ্ঠান ইমাম হোসাইন (রাদ্বি.)-মাস্টার সিরাজ সুন্নিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা – এতিমখানা’র সালানা জলসা ও উন্নয়ন কার্যক্রম বিষয়ে আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ইউএই কেন্দ্রীয় পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা আজ ১৩ জানুয়ারি মঙ্গলবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান আল কাদেরির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ইউএই কেন্দ্রীয় পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নুরুল আমিন। মাদ্রাসার সুপার মাওলানা আরমান শাহর সঞ্চালনায় অতিথি ছিলেন আল আমিন হজ্ব কাফেলার চেয়ারম্যান মাওলানা আব্দুন নবী আল কাদেরি, মাদ্রাসা উন্নয়ন কমিটির আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ শাফি, হাজী মুহাম্মদ হারুন , সংগঠক মাওলানা নাসির উদ্দীন মাহমুদ, মুহাম্মদ আলমগীর বাবু, মুহাম্মদ নুরুল আলম। উপস্থিত ছিলেন মুহাম্মদ মুন্সি মিয়া, হাফেজ নুরুল ইসলাম, মুহাম্মদ নেজাম উদ্দিন, মাওলানা মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ এহসান, পারভেজ প্রমূখ। প্রধান অতিথি বলেন- সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আধুনিক দ্বীনি শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই।সমাজসেবামূলক সংস্থা আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের বহুমুখী সেবামূলক কর্মকাণ্ডের অন্যতম উদ্দেশ্য- দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে ধর্মীয় – নৈতিক শিক্ষায় শিক্ষিত প্রজন্ম গড়ে তোলা।বক্তারা উত্তর ফতেয়াবাদ এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তারে ইমাম হোসাইন মাদ্রাসা কমপ্লেক্সের অবদান তুলে ধরেন এবং নির্মাণাধীন মসজিদ, মাদ্রাসা- হেফজখানা ও এতিমখানা ভবনের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
মুহাম্মদ আরমান শাহ
সুপার
ইমাম হোসাইন (রাদ্বি.)-মাস্টার সিরাজ সুন্নিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা